BNP chairperson Khaleda Zia has started performing Umra ** Bomb kills 54 in Pakistan ** Emergency declared after 7.1 quake hits New Zealand ** Ferry runs aground in Padma

Bangla News
(if you can not read Bangla, install 'Bangla Font')
সৌরভদের জয়রথ ছুটছেই
march 15, 2010
সৌরভ গাঙ্গুলীর কলকাতা নাইট রাইডার্সের জয়রথ ছুটছেই। আইপিএলে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নাইটরা শিকারে পরিণত করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে দর্শক ঠাসা গ্যালারিকে এক অন্যরকম আনন্দে ভাসালেন সৌরভরা। একতরফা ম্যাচে ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়েছে তারা। টানা দু'জয়ে চলতি আইপিএলের শীর্ষস্থানও এখন নাইটদের।
গতকালের ম্যাচে ব্যাট-বলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি নাইটরা। অ্যাঞ্জেলো ম্যাথুজের সাঁড়াশি বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সমর্থ হয় রয়েল চ্যালেঞ্জার্স। মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট নেন লংকান অলরাউন্ডার ম্যাথুজ। জয়ের জন্য ১৩৬ রানের সহজ টার্গেটকে আরও সহজ করে দেন নাইট রাইডার্সের দুই ওপেনার ব্র্যাড হজ ও মনোজ তিওয়ারি। উদ্বোধনী জুটিতে ১০১ রান তুলে নেন এ দু'জন। দু'জনই পান হাফসেঞ্চুরি। তবে অনেক বেশি আগ্রাসী ছিলেন তিওয়ারি। পঞ্চাশ রানের ইনিংস খেলতে তিনি সাহায্য নেন ২৯ বলের। সেই সুবাদে ম্যাচসেরাও তিনিই। ইডেন গার্ডেনে শাহরুখ খানের উপস্থিতি ছিল দর্শকদের জন্য বোনাস। এ ম্যাচে একমাত্র আক্ষেপ জয় ছুঁই ছুঁই দূরত্বে এসে সৌরভ গাঙ্গুলীর আউট হয়ে যাওয়া। দারুণ শুরুও করেছিলেন বাঙালি বাবু। ২২ বলের ইনিংসে ২৩ রানও করেন। কিন্তু জয় থেকে মাত্র ৩ রান দূরে এমন সময় প্রবীণ কুমারকে পুল করতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন নাইট অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর : রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩৫/৭ (ক্যালিস ৬৫*, দ্রাবিড় ২১, উথাপ্পা ২০, ম্যাথুজ ৪/১৯, মুরালি কার্তিক ২/২২)। কলকাতা নাইট রাইডার্স ১৩৬/৩ (হজ ৫০, তিওয়ারি ৫০, সৌরভ ২৩, ভ্যান ডার মারউই ২/২৭), ফল : নাইট রাইডার্স ৭ উইকেটে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ : মনোজ তিওয়ারি।
Source:Sakamal
 
Latest News
 
 
Bangla News
To Read Latest Bangla News Click here
(If you can read Bangla please install 'TonnyBanglaMJ' font)

Keyword(s)

 

web This website

 

 

Classified

Tourist spots in Dhaka




 
 
© 2005-2009, all rights reserved. Media Bangladesh. Email: info [at] mediabangladesh.net || Topˆ hit counter script Twitter | Facebook