গুলশানের ওয়ান্ডারল্যান্ডে রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর গুলশানের বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ডে অভিযান চালিয়ে প্রধান ফটক এবং সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সকাল ১০টার দিকে অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, মারুফ হাসান, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমুখ। অভিযানে পুলিশের প্রায় ১০০ সদস্য ও রাজউক নিয়োজিত শ্রমিকেরা অংশ নেন।
এত ভালো ফল কখনো হয়নি
আবারও মাইলফলক। এবারও পাসের হার, জিপিএ-৫ দুই-ই বেড়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে; কমেছে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। পরীক্ষার্থী বেশি হওয়ায় উত্তীর্ণের সংখ্যাও বেশি। সব সূচকেই ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে এবারের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলাফলে।
তোপের মুখে আইজিপি, চুপ ছিলেন সাহারা-টুকু
বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করতে না চাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির তোপের মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই ঘটনা ঘটে। কমিটির মতে, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ জানতে চায়। সুতরাং এসব বিষয়ে দ্রুত তদন্ত শেষ [...]
রেলমন্ত্রীর পদত্যাগ
রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় অবশেষে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি আজ সোমবার দুপুর একটা ২০ মিনিটে রেলভবনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, রেলমন্ত্রীর পদে বহাল থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে, এমন অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি।
৩৩তম বিসিএসের কার্যক্রম তিন সপ্তাহ স্থগিত
৩৩তম বিসিএসে অংশ নিতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) জারি করা বিজ্ঞাপনটির কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অনলাইনে আবেদন করতে জারি করা ওই বিজ্ঞাপনটি কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ডিসিসি নির্বাচন তিন মাস স্থগিত
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প েঅ্যাডভোকেট মনজিল মোরসেদের করা একটি রিট আবেদনের শুনানি শেষে আজ 16/04/2012 বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন বেঞ্চ এ আদেশ দেয়।
প্রাণে প্রাণে বৈশাখের তান
খরার চৈত্র শেষে এল । এল বাংলা নতুন বছর। স্বাগত ১৪১৯। নতুন সূর্যোদয় জরাকে জানিয়েছে বিদায়। সূচনা হয়েছে নতুন দিনের, নব জীবনের। বৈশাখকে বরণ করতে কয়েক দিন ধরেই চলছিল নানা তোড়জোড়। তবে এ আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল রমনার বটমূল। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর সেখানে বসে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে [...]
কী করবেন সুরঞ্জিত
কী ভাবছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি কি পদত্যাগ করবেন, নাকি আত্মপক্ষ সমর্থন করে স্রোতের বিপরীতে দাঁড়াবেন? তবে শলাপরামর্শ করার জন্য তিনি ইতিমধ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর সঙ্গে একান্তে বৈঠক করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির অফিসে এ বৈঠকে দুই নেতা রেলমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে আনা ৭০ লাখ টাকার দুর্নীতির প্রসঙ্গ নিয়েই [...]
ডেসটিনির ৭ পরিচালকের ব্যাংক হিসাব তলব
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যানসহ সাত পরিচালকের ব্যাংক লেনদেনের হিসাব বিবরণী তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে সহযোগী ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। গতকাল বিকেলে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডির কাছে পাঠানো [...]
তারেকসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সম্পূরক অভিযোগপত্রে (চার্জশিট) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। গতকাল রোববার কেন্দ্রীয় কারাগারের পাশে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ শাহেদ নূর উদ্দিন এ [...]